কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আধাঁরে পাশর্বতী জেলায় সার পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সার জনতার হাতে আটক হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে নছিমন ভর্তি ৪০বস্তা ইউরিয়াসার আটক করে স্থানীয়রা স্থানীয় সূত্র জানায়, আদাবাডাড়িয়া ইউনিয়নের সরকারের নিয়োগ করা বিএডিসি’র সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার স্যালো ইঞ্জন চালিত নছিমনে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর এলাকার এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করছিলেন।
এ সময় ধর্মদহ গ্রামের কৃষকরা জানতে পেরে ধর্মদহ-কাজীপুর ব্রিজের ওপর থেকে সার বোঝাই নছিমন গাড়িটি আটক করে। কৃষকরা নছিমনের চালকের কাছে সারের বৈধ রশিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হোন।
পরে ঘটনাটি কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি সারসহ নছিমন গাড়িটি জব্দ করেন। ধর্মদহ গ্রামের কৃষকদের অভিযোগ, সারের ডিলার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে সার সরবরাহ না করে বাইরে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছিলেন। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল আল মামুন বলেন, সরকারি সার বলতে ইউরিয়া সার, পাচার বলতে আমি বাইরে থেকে সার কিনেবাইরে বিক্রয় করেথাকি বলে জানান। সার আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, সরকারি অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল এমন অভিযোগ পেয়ে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।