খন্দকার জালাল উদ্দীন ঃকুষ্টিয়ার দৌলতপুরে ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার শর্ত ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,উপজেলা মাধ্যমে শিক্ষক সমিতির সভাপতি,দৌলতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতিও বিডিএস মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী।
উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ,সাইফুল ইসলাম (শাহীন), প্রধান শিক্ষক মোঃ,আবুল কালাম আজাদ, মোঃ,ইয়ার আলী, মাদ্রাসা সুপার মোঃ,আহসান হাবীব,মোঃ মেহেদি হাসান। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় এর প্রধান গণ ক্রীড়া শিক্ষকগণ এবং শিক্ষার্থীগণ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।