শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

দৌলতপুর পৌনে ১১ কোটি টাকার মাদক ও অস্ত্র সহ ৫ জনকে আটক

মোঃ সাইফুল ইসলাম / ২৯১ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

দৌলতপুর  প্রতিনিধিঃকুষ্টিয়ার কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।

শনিবার ভোরে উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৫০ এমএলের ২০ বোতল এলএসডি ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌঁনে ১১ কোটি টাকা।

বিজিবি জানায়, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন মুন্সীগঞ্জ এলাকায়  ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেনকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) আটক করে বিজিবি সদস্যরা। সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত। অপরদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় বিজিবি পৃথক আরেকটি অভিযান চালিয়ে চরুইকুরি মরারপাড়া গ্রামের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল, দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও ইনসাফনগর মুন্সিপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেলকে ৫৪ বোতল ফেন্সিডিল এবং ০২টি মোবাইলসহ আটক করে। যার আনুমানিক সিজার মুল্য প্রায় ৫৩ হাজার টাকা। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category