শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

দৌলতপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ ভ্যান চালক আটক

মোঃ সাইফুল ইসলাম / ১৩৬ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।
পুলিশ ও ধর্ষিতার পারিবার সূত্রে জানা গেছে, ধর্ষিতা উপজেলার ঝাউদিয়া এলাকার আয়েশা (রা.) নূরানী হাফেজীয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ওই ছাত্রী সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল।
পথের মধ্যে তাকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভ্যানচালক সাকির। পরে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে ধর্ষক সাকির।
ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের ঘটনা জানায় ওই ছাত্রী। ঘটনা জানার শনিবার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর পুলিশ রবিবার দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়। মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান  বলেন, ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category