শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিজিবি বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

Khandaker Jalal uddin / ৩১০ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিজিবি বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার পোড়াদহ ও দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিজিবি বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ কেজি ৫০ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি। এসব পণ্যের সিজার মূল্য প্রায় ৪২ লক্ষ ৮০ হাজার টাকা।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান-এর নির্দেশনায় পোড়াদহ রেলস্টেশন ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন, অস্ত্র ও আরও মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক উদ্ধারে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category