• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, প্রস্তাব পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
নওগাঁ জেলা-যুগান্তর

দেশের অন্যতম বৃহৎ কৃষি পণ্য উৎপাদনকারী জেলা নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে। নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম (ধলু) এ দাবি উত্থাপন করলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এমপি জাহিদুল ইসলাম বলেন, কৃষিনির্ভর নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জবাবে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেন।

একই অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ সমপরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। আগামী পাঁচ বছরে তা ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া কমাতে এ অর্থ ব্যয় করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (এলএআইএসই) প্রকল্পে শিক্ষক প্রশিক্ষণের জন্য ৮১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩ লাখ ৪৭ হাজারের বেশি শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৪০ দশমিক ৯ কোটি টাকা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে ১ হাজার ৬০০ কোটি টাকা এবং মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি ও মেধাবৃত্তির জন্য ৫ হাজার ৫৩৪ দশমিক ৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের আশা, শিক্ষা খাতে বাড়তি বিনিয়োগের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category