• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অ/ভিযোগ মায়ের বিরুদ্ধে ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আ/ত/ঙ্কে সীমান্তবাসী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নি/হত, আ’হত মেয়ে দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক

নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ পুলিশের হাতে ২ ভাই পাকড়াও

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নওগাঁর পত্নীতলায় একটি বৃহৎ চোলাই মদের আস্তানায় হানা দিয়ে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। সেই সাথে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (১আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এরআগে গত শুক্রবার (৩১জুলাই) রাতব্যাপী উপজেলার দিবর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি হচ্ছে এমন বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ পৌঁছায়। অভিযোগের প্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। সেই সাথে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে দিবর ইউনিয়নসহ জেলার অন্যান্য এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category