• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া Casualspin Casino Review for UK Players Considering Games, Payments and Support Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, স্থানীয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

 

জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে নিহত ইমন জননী ছাত্রাবাসের ডাবল রুমের একটি কক্ষে তিনি একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সাথে ইমনের কথা হলেও শুক্রবার রাতে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। আর এই কারণে শনিবার সকালে সাড়ে ৭টার দিকে নিহত ইমনের মামা ওই ছাত্রাবাসে আসে। এরপর ইমনের থাকার কক্ষের দরজার সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায়না ইমনের। উদ্বিগ্ন হয়ে ছাত্রাবাসে থাকা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রুমের ভেতরে ফ্যানের রডের সাথে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে একটি ইউডি মামলা হবে। আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category