• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অ’স্ত্রো’পচার সফল

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাংবাদিক সমাজের পরিচিত মুখ দৈনিক সংবাদে ও সিলেটের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি মো. গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের নয়া সড়ক শাখায় অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা। দীর্ঘ সময়ব্যাপী পরিচালিত এ অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগীর শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।
বর্তমানে মো. গোলাম রাহমান লিমন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচার-পরবর্তী তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রেখে পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।
এদিকে সাংবাদিক গোলাম রাহমান লিমনের সফল অস্ত্রোপচারের সংবাদে নবীগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও কর্মক্ষেত্রে ফিরে এসে নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করবেন এবং সমাজের সত্য ও মানুষের কথা তুলে ধরার কাজে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category