• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠের মেলা বন্ধ চেয়ে আবেদন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
‎
‎ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একাধিক লিখিত আবেদন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
‎
‎আবেদনে উল্লেখ করা হয়, গত ১৯ মে ২০২৬ থেকে ওই মাঠে কিছু ব্যক্তি বাণিজ্য মেলার নামে স্টল নির্মাণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে আসছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই আয়োজনের আড়ালে জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতে পারে।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, মেলার নামে পরিচালিত এ ধরনের কার্যক্রমে অতীতেও অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীল পরিবেশ এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী ঘটনার অভিযোগ রয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎
‎আবেদনকারীরা আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে স্টল ও প্যান্ডেল ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
‎
‎বর্তমান সময় পবিত্র জিলহজ মাস হওয়ায় ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে মেলা বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category