হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন একটি লাল রঙের ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৫ বোতল ইসকাফ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছে পুলিশ।
অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-কম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বায়জিদ মিয়া (২৬) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শিমুল মিয়া (১৯) এবং মো. রায়হান মিয়া (২১)।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।