• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাগেরহাটে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাব চত্বরে ও ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো প্রকল্পের অংশ হিসেবে, নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এবছর বিভিন্ন জাতের (ফলজ, বনজ ও ঔষধি) চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আগামীতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকে সেই প্রত্যাশা কামনা করেন।

তিনি আরও বলেন, শুধু চারা গাছ রোপন করলেই হবে না সেই গাছের যত্ন নিতে হবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে দুটি করে গাছ রোপন করবেন তাহলে আমাদের চারপাশের প্রকৃতি সবুজে ভরে উঠবে।

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম ফকির, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিএম আলমগীর হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ার প্রতীক।পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category