• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

নাজিরপুর যুবদলে রাসেল সিকদার নিয়ে জোর আলোচনা

মোঃশফিকুল ইসলাম শফিক, পিরোজপুর প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

পিরোজপুর নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা রাসেল সিকদার । দলীয় সুত্রে জানা যায়, দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচি সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে এই সাবেক ছাত্রনেতা। তাছাড়া প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলস ভাবে পরিশ্রম করেছেন এই যুবনেতা। তাই উপজেলার সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা এই রাসেল সিকদার কে উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

জানা যায়, এই যুবনেতার স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ও বর্তমান নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন । এ সকল দায়িত্ব পালন কালে একাধিক হামলা ও মামলা স্বীকার হয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, রাসেল সিকদার সততা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের সাধারণ সম্পাদক পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে রাসেল সিকদার নেতাকর্মী পাশে থেকে হামলা মামলার ও একাধিকবার কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। তাই নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে এই ত্যাগী নেতাকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদের বিকল্প নেই।

তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে পিটিয়ে গুরতর আহত করে। এত হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরনের পরে রাসেল সিকদার দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদের দাবিদার রাসেল সিকদার জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা। গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরন করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। তাই আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category