• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মুন্সিগঞ্জে কিশোরীকে পালাতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড

নান্দাইলে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্ৰামের রুবেল মিয়ার একটি দেশীয় জাতের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

রুবেল মিয়া জানান প্রতিদিনের মত খাবার দিতে গিয়ে শুক্রবার (০৩জুলাই)সকালে পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরের পানিতে অসংখ্য মাছ ভেসে উঠেছে। ধারণা করা হয়, রাতের কোনো এক সময় পুকুরে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে।
এ বিষয়ে রুবেল জানান এলাকায় আমার প্রতিপক্ষ লিংকন, জাহাঙ্গীর ও হেলিম গং ওরা আমার এই ক্ষতি করেছে । এই ক্ষতি আর কেউ করতে পারে না।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category