• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২

রফিকুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. আকরাম হোসেন ফেরদৌস নামে এক উপজেলা যুবদল নেতাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দশালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— চন্ডীপাশা ইউনিয়নের ডাংরী গ্রামের মৃত আব্দুল আজিজ মাস্টারের পুত্র মাসুদ মিয়া ও দশালিয়া এলাকার আবুল কাশেমের পুত্র গোলাম কিবরিয়া।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আকরাম হোসেন ফেরদৌস দশালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের সক্রিয় নেতা। সম্প্রতি নিজ এলাকা দশালিয়া গ্রামে জুয়া ও মাদক নির্মূলে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মাদকসেবী ও অসাধু মাদক ব্যবসায়ীরা।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ফেরদৌস তাঁর ছেলের জন্য মোটর সাইকেল যোগে মাদ্রাসায় খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে একদল যুবক তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস জানান, “আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেছি। এটাই আমার অপরাধ? তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category