• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

নাসিরনগরে ৫ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রে’প্তার ২

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি টাটা পিকআপ ও তিনটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রতনপুর-নাসিরনগর সড়কের শ্রীঘর বাজারে আরটিএফ কনফেকশনারি দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানা যায়, নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তিলপাড়া এলাকায় ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীঘর বাজারে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় রতনপুর দিক থেকে আসা একটি টাটা পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন (২৬) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই (লক্ষীপুর) এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া (৩০)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category