• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় পথচারী নি’হ’ত

নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া ৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আজ ৫ আগস্ট, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। দিনটির স্মৃতি সংরক্ষণে সরকার ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কঠোর ও নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
গতকাল ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা থেকে টুঙ্গিপাড়া জুড়ে জোরদার করা হয়েছে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পুরো টুঙ্গিপাড়াকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কেউ যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর নজরদারিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা গেলেও সার্বিক পরিবেশ থমথমে ও থমকে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category