• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

পরকীয়ার সন্দেহে গৃহবধূকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রে’প্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ে পরকীয়ার সন্দেহে মুক্তা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সোহেল শিকদারের বিরুদ্ধে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে খিলগাঁওয়ের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পশ্চিম শরসি গ্রামের মরহুম নিজাম হাওলাদারের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলকাঠি গ্রামের আলতু শিকদারের ছেলে সোহেল শিকদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তা আক্তারের। বিয়ের পর জীবিকার তাগিদে স্বামী-স্ত্রী রাজধানীর খিলগাঁও এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরকীয়ার অমূলক সন্দেহে মুক্তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন সোহেল। ঘটনার রাতে তাকে এলোপাতাড়ি মারধর করা হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে মারা যান।

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সোহেল শিকদারকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুধল ইউনিয়নে মুক্তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। স্বজনরা এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category