• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুরানাপৈলের মাঝামাঝি এলাকায় কয়েল স্প্রিং ভেঙে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২) ট্রেন বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করে পুরানাপৈল রেলগেট এলাকায় আগে মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী কোচের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে কোচটি নিচে নেমে রেললাইনের ওপর আটকা পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, একটি কোচের স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত যাত্রী রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের কয়েকটি স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
উদ্ধার তৎপরতা সম্পর্কে ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category