শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পুলিশের এসআই পরিচয়ে ভূরুঙ্গামারীর যুবক টাঙ্গাইলে আটক

মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩১ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে তদবির করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মিজানুর রহমান (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার (বটতলা) গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।

পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান মধুপুর থানায় এসে নিজেকে ৩৬তম ব্যাচের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।

এ সময় তিনি মধুপুর পৌরশহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন।

তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে মধুপুর থানার এসআই সেলিম তালুকদার বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে অবহিত করেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।

এক পর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।

পুলিশ জানায়, চুক্তির ভিত্তিতে জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে কাজ করতে গিয়ে তিনি এই প্রতারণার আশ্রয় নেন।

মধুপুর থানার ওসি জাফর ইকবাল জানান, এ ঘটনায় মিজানুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category