• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

ফুটবল নয়, কালিমার পতাকায় সেজেছে টুঙ্গিপাড়ার বর্নি বাজার ব্রিজ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে যেখানে বিভিন্ন দেশের সমর্থকরা নিজেদের প্রিয় দলের পতাকা টাঙাতে ব্যস্ত, সেখানে ব্যতিক্রমী এক উদ্যোগ নজর কাড়ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার এলাকায়।

শুক্রবার (২৬ জুন) সকালে বর্নি এলাকার কয়েকজন তরুণের উদ্যোগে গোপালগঞ্জ-বর্নি, সিঙ্গিপাড়া সড়কের বর্নি বাজার ব্রিজজুড়ে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে পবিত্র কালিমাখচিত পতাকা। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দেশের পতাকার পরিবর্তে ধর্মীয় এই পতাকার এমন নান্দনিক সজ্জা পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিজটির ওপর দিয়ে চলাচলকারী অনেকেই কিছুক্ষণ থেমে দৃশ্যটি উপভোগ করছেন। কেউ গাড়ি থেকে নেমে ছবি তুলছেন, আবার কেউ স্মৃতিবন্দি করতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের মতে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলেই এটি মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রচলিত ধারা থেকে ভিন্ন এই উদ্যোগ তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। ধর্মীয় আবহের পাশাপাশি নান্দনিক উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।

পথচারীদের ভাষ্য, ব্রিজের এই ব্যতিক্রমী সাজসজ্জা এলাকাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

বিশ্বকাপের মৌসুমে ভিন্নধর্মী এই আয়োজন বর্নি বাজার ব্রিজকে নতুন এক পরিচিতি এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category