• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পাঁচবিবিতে সংবাদ সম্মেলন

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইট।

বুধবার, ২৯ জুলাই বিকেলে স্টেশন রোডস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, খাদেমুল বাখতিয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে সরকারি অনুদানের গরু আত্মসাতের ভিত্তিহীন, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।
তিনি দাবি করেন, গত ১৭ জুলাই জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় এনজিও এসডিএস উপকারভোগী নির্বাচন করে তাদের মাঝে গবাদি পশু বিতরণ করেছে। এই বিতরণ কার্যক্রমে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে গরু আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জিয়াউল ফেরদৌস বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে সমাজে আমার সম্মান ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি।
তিনি আরও বলেন, আমি ইতিপূর্বে পাঁচবিবি উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।
তিনি এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চালাতে না পারে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category