• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেছেন, “এত গরম দেখায়েন না। আমরা যদি ভালোভাবে গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।”

রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, ৫ আগস্টের পর সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান দখলের মাধ্যমে একটি মহল অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তিনি বলেন, সময় এলে এসব অর্থ ফেলে পালিয়ে যেতে হবে এবং সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশে খুনি হাসিনা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এখনও তাঁর বিচার করতে পারিনি। আবু সাঈদের রক্তের বিচার চাই। এই বিচার চাওয়া কোনো অপরাধ নয়।”

সংস্কার ও বিচারের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দেশে প্রয়োজনীয় সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ‘খুনিদের’ বিচার নিশ্চিত করা হবে।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর জনগণের পাশে তাদের দেখা যায় না। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ব্যর্থ হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটলেও দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের কার্যকর উপস্থিতি দেখা যায়নি।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এনসিপি একটি সভ্য ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়। তবে কেউ পরিস্থিতির অপব্যবহার করলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন।

ভারতের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি দাবি করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে।

এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category