ঢাকা অফিস : তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পিকার,পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী ও পররাষ্ট্র সচিব যোগ দেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রমুখ।
নতুন সরকারের মন্ত্রী:মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার), আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ), খলিলুর রহমান (পররাষ্ট্র), এজেডএম জাহিদ হোসেন (নারী ও শিশু), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি), আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ ও বন), শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম), মিজানুর রহমান মিনু (ভূমি), আরিফুল হক চৌধুরী (শ্রম ও প্রবাসীকল্যাণ), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার), আমিন উর রশিদ (কৃষি, মৎস্য ও খাদ্য), আফরোজা খানম রিতা (বিমান), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী (পানিসম্পদ), আসাদুল হাবীব দুলু (দুর্যোগ ও ত্রাণ), আসাদুজ্জামান (আইন), জাকারিয়া তাহের (গণপূর্ত), দিপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম), এহসানুল হক মিলন (শিক্ষা), সরদার সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য), ফকির মাহবুব আনাম (ডাক ও টেলিযোগাযোগ), শেখ রবিউল আলম (সড়ক, নৌ ও রেল), খন্দকার আব্দুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট)।।
প্রতিমন্ত্রী: এম রাশিদুজ্জামান মিল্লাত (বিমান), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ), শরীফুল আলম (বাণিজ্য ও শিল্প), ফরহাদ হোসেন আজাদ (পানিসম্পদ), শামা ওবায়েদ (পররাষ্ট্র), সুলতান সালাহউদ্দিন টুকু (কৃষি, খাদ্য ও মৎস্য) ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম), হাবিবুর রশিদ হাবিব (সড়ক, রেল ও নৌ), রাজিব আহসান (সড়ক, রেল ও নৌ), আব্দুল বারি (জনপ্রশাসন), মীর শাহে আলম (স্থানীয় সরকার), জোনায়েদ সাকি (অর্থ ও পরিকল্পনা), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ), ফারজানা শারমিন পুতুল (নারী, শিশু ও সমাজকল্যাণ), ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু), আমিনুল হক (যুব ও ক্রীড়া), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার), এম ইকবাল হোসেন (দুর্যোগ ও ত্রাণ), এম এ মুহিত (স্বাস্থ্য), আহমেদ সোহেল মঞ্জুর (গণপূর্ত), ববি হাজ্জাজ (শিক্ষা), আলী নেওয়াজ খৈয়াম (সংস্কৃতি), নুরুল হক নুর (প্রবাসীকল্যাণ)।