• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ স্ট্রাইক পালন করা হয়।

এ উপলক্ষে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, অ্যাক্টিভিস্টা এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে এ আন্দোলনে অংশগ্রহন করে। এই কর্মসূচিতে অংশ নেওয়া তরুণরা অবিলম্বে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ প্রভাবের বিভিন্ন লেখা উপস্থাপন করা হয়। এছাড়া মাস্ক পরে প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয় এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা হয়।

এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে বাগেরহাটের আরও ৪টি সংগঠন- ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস, অভিযান যুব সংগঠন, ইয়ুথ এ্যান্ড চাইল্ড সিকিউরিটি , সিডো’সহ বিভিন্ন যুব অ্যাক্টিভিস্টারা অংশ নেন।

এছাড়া তরুণরা #FossilFreeFuture, #JustTransitionNow, #ClimateJusticeNow এবং #StopFossilFuel হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমেও জলবায়ু ন্যায়বিচারের পক্ষে প্রচারণা চালান।

তরুণ জলবায়ু কর্মী মোঃ মেহেদি হাসান বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট দূষণ ও জলবায়ু বিপর্যয়ের বড় ঝুঁকিতে রয়েছে। এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।

তরুণ জলবায়ু কর্মী শেখ ফারদিন সানি বলেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। তরুণদের নেতৃত্বেই ভবিষ্যতের পরিবর্তন সম্ভব।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস এর সভাপতি মাহফুজ মাঝি, অভিযান যুব সংগঠন এর সভাপতি সুমিত ভট্টাচার্য্য ,ইয়ুথ এ্যান্ড চাইল্ড সিকিউনিটির শেখ ফারদিন সানি , সিডোর মোঃ মেহেদি হাসান, ইয়ুথ ফেলো রবিউল ইসলাম, তীর্ত সলিল ঠাকুর , এক্টিভিস্টা সদস্য নাসরিন আক্তার জয়া, তামান্না ইসলাম, নোভা ইসলাম, লামিয়া ইভা, আছিয়া খাতুন, রাফিউল শেখ, বিল্লাল হোসেন, অর্নব মন্ডল, ইরানী বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category