• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

বাগেরহাটে নির্ধারিত সময়ের আগেই দেলভাষানি খাল অবমুক্ত করলেন দখলকারীরা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি সরকারি খাল নির্ধারিত সময়ের একদিন আগেই অবমুক্ত করেছেন দখলকারীরা।

রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়।
এ সময় দখলকারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ঠা জুলাই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খালটি অবমুক্ত করতে গেলে স্থানীয়রা কিছুদিন সময়ের আবেদন জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ২০ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দখলকারীরা স্বেচ্ছায় খালটি অবমুক্ত করেন।

দীর্ঘদিন ধরে সরকারি এ খালটি অবমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। খালটি উন্মুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, শুধু দেলভাষানি খাল নয়, এলাকার যেসব সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছে, সেগুলোও দ্রুত অবমুক্ত করতে হবে।

তাদের ভাষ্য, খালগুলো বন্ধ থাকায় সামান্য বৃষ্টিপাত, জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষকে দীর্ঘ সময় পানিবন্দি অবস্থায় থাকতে হয়।

স্থানীয়রা সরকারি সব খাল দ্রুত দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category