• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর বাবা নজির উদ্দিন আহমদ চৌধুরীর নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। শরফ উদ্দিন আহমদ চৌধুরী কলেজটির প্রতিষ্ঠাতা।

উদ্বোধনী অনুষ্ঠানে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ ও সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category