শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

‎আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটির গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category