• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রে’প্তার ১১ জন নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত, হাজরো মানুষের ঢল পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে ফরহাদ চৌধুরী

বিএনপিকে ব্রেইনলেস আওয়ামী লীগের’ সঙ্গে তুলনা করলেন:সারজিস

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস

বর্তমানে বিএনপি যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি যোগ করেন, মানে তাদের তো ওইটুকু (ব্রেইন) ছিল, এরা ওইটুকুও শো করতে পারছে না। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জে সাম্প্রতিক মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এনসিপিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে, গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে, তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাই তারা করেছে। তাদের কাজের মাধ্যমে ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নেই। এইজন্য মানে তাদের এখন অবস্থা।’

সূত্র- বিডি মর্নিং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category