• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা

বিয়ানীবাজারে ঈদের পর তিনটি মৃ’ত্যু, প্রশ্নের মুখে পরিবার ও সমাজ

মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

ঈদের আনন্দ শেষ না হতেই সিলেটের বিয়ানীবাজারে কয়েক দিনের ব্যবধানে তিনটি অস্বাভাবিক মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এক স্কুলছাত্রী ও এক অটোরিকশা চালকের মৃত্যু আত্মহত্যা হিসেবে আলোচনায় এলেও, এক যুবকের মৃত্যুকে ঘিরে উঠেছে হত্যার অভিযোগ।

গত ২৯ মে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদা জান্নাত (১৬) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্তের স্বার্থে তার মোবাইল ফোন জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে একজন সন্দেহভাজনের নামও পুলিশের কাছে উল্লেখ করা হয়েছে।

এরপর ৩১ মে খাসাড়িপাড়া গ্রাম থেকে সাদিকুল ইসলাম রুপক (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তার দুই হাত বাঁধা ছিল, তাই তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

সোমবার (১ জুন) লাউতা ইউনিয়নের বারইগ্রামে অটোরিকশা চালক শামীম আহমদ ধনু (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার দুই পা বাঁধা ছিল বলে জানা গেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা বা আত্মহননের পেছনে পারিবারিক সংকট, মানসিক চাপ, হতাশা, সম্পর্কের জটিলতা ও সামাজিক বিচ্ছিন্নতার মতো নানা কারণ থাকতে পারে। তারা পরিবার ও সমাজকে মানসিক সংকটের লক্ষণ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

কয়েক দিনের ব্যবধানে বিয়ানীবাজারের এই তিন মৃত্যু শুধু তিনটি পরিবারের শোক নয়, বরং সমাজের জন্যও একটি সতর্কবার্তা বলে মনে করছেন সচেতন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category