• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থায় কমছে চুরি ডাকাতি

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গরু চুরি ও ডাকাতি ঠেকাতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি। বাঁশকল নিরাপত্তা পদ্ধতিতে প্রশাসনের সাথে গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন মহল একযোগে কাজ করে যাচ্ছে এতে এলাকায় চুরি ডাকাতির কোন সুযোগই নেই বলে দেখা যাচ্ছে। উল্লেখ্য, প্রতিবছরই ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর হাটের আগেই অনেক গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটতো, দেখা গেছে একজন সাধারণ কৃষক সখ ও অতি আদরের সহিত কিছু টাকা উপার্জনের আশায় একটি গরু খুব যত্ন সহকারে লালন পালন করছে ঈদের সামনে বিক্রি করবে বলে, কিন্তু সেই গরু হটাৎ চুরি হয়ে গেছে, তখন ঐ পরিবারের কি অবস্থা দাড়ায়, ঈদ যদিও খুশির দিন কিন্তু সেই পরিবারের জন্য হয় বেদনাদায়ক। এজন্য প্রশাসনের এই নতুন উদ্যোগ ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল ডিউটি।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর এর নিকট জানতে চাইলে তিনি জানান, প্রতিবছরই ঈদের সামনে চুরি ডাকাতি একটু বেশি হয়, এজন্য চুরি ডাকাতি ঠেকাতে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি বাঁশকল পদ্ধতিতে প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সমেশপুর বাসস্ট্যান্ড, কাজীপুরা, মাইঝাইল, আধাচাকি, মবুপুর ঘাট, দৌলতপুর পিরের মোড়, দৌলতপুর বাশঁতলা, ধুকুরিয়াবেড়া, দেলুয়া বাজার, সগুনা চৌরাস্তা, সেরনগর বাজার, এই মেইন সড়কের উপরে বাঁশ বেধে রাতভর ডিউটির ব্যবস্থা করা হয়েছে। এতে চুরি অনেকটাই কমে গেছে। আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছর বেলকুচিতে ঈদের সামনে একটা গরুও চুরি হতে দেবনা, এজন্য ঈদ পর্যন্ত আমরা এই বাঁশকল ডিউটি ধারাবাহিক চলমান রাখবো, এ পর্যন্ত কোন গরু চুরির ঘটনা ঘটে নি, আশা করছি এভাবে বাঁশকল ডিউটি চলমান থাকলে পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন গরু চুরির ঘটনা ঘটবেনা বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category