• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ভৈরবে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরীগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। গ্রেফতারকৃতরা হলো ভৈরব থানাধিন পলতাকান্দা এলাকার মৃত দ্বীন ইসলাম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮) একই এলাকার ফারুক মিয়ার ছেলে অপু মিয়া (৩৬) ও মিনু মিয়ার ছেলে আরিফ মিয়া (৩০)। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার সময় পলতাকান্দা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে রাখা ৯২ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গ্রেফতারকৃত রুবেল মিয়ার হেফাজতে থাকা ৯০ পিস,আরিফ ও অপু মিয়ার হেফাজতে থাকা ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বিজ্ঞ নির্বাহীু ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক মহোদয়ের নিকট প্রসিকিউশন দায়ের করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি মো:রুবেল কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড,আসামী মো:অপু মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আসামী মো:আরিফকে ৩ মাসের বিনাশ্রাম কারাদন্ড ও দুইজন কে ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category