• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব থেকে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জীবন ওরফে দুখু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে দুখু মিয়া পৌর শহরের মালগুদাম বস্তিতলা এলাকার দুদু মিয়ার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। তাঁর বিরুদ্ধে রেলওয়ে চট্টগ্রাম, জামালপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার বদরুদ্দৌজা’র দিক নির্দেশক্রমে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার বদরুদ্দৌজা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। ২ বছরের অধীক সময় দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো সে। তাঁর বিরুদ্ধে ডাকাতি মামলা ও হত্যা মামলায় যাবত জীবন কারাদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে। বুধবার বিকাল ৫টায় তাকে ভৈরব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category