• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

মধুপুরে ১০১ গম্বুজ মসজিদের উদ্বোধন

আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকায় ১০১ গম্বুজ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
২১ আগস্ট শুক্রবার বাদ জুমা উপজেলার হলদিয়া গ্রামে আবু হানিফ পীর সাহেরবের মধুপুর দরবার শরীফ দারুল হানিফ খানকা শরীফে ১০১ গম্বুজ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

ভিত্তি স্থাপনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারত থেকে আগত পীরে কামেল সাইয়েদ আল্লামা গোলাম নিজাম নিজামী, মসজিদের উদ্যোক্তা সায়খুল মাশায়েক আলহাজ আবু হানিফ পীর মধুপুরী,
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লাল মাটির মধুপুরের পাহাড়িয়া এলাকার নিভৃত পল্লীতে পাড়া গাঁয়ে ১০১ গম্বুজ মসজিদ অনন্য হয়ে থাকবে । আগামী দিনে এ মসজিদ ধর্ম প্রাণ মুসলিমরা ইবাদতের সুযোগ পাবে। ভবিষ্যতে স্থাপত্য শৈলী হিসেবেও খ্যাতি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category