• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কলেজ গেইটবাসী, গঠিত হলো ‘মাদক নির্মূল কমিটি’

মো.কামরুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় গঠন করা হয়েছে “মাদক নির্মূল কমিটি”। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত এ কমিটি মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটির পূর্ণাঙ্গ কাঠামো ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইফতেখার আলম কবেল, আব্দুল গফুর, কামরুল হাসান তওজরী ও আবু তাহের।কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান জুয়েল।

সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ রফিক। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুব বিপ্লব, মোঃ পিপন, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ ফয়সাল হোসেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সুমন হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মাইন উদ্দিন খোকন, নাসির উদ্দিন রেজা, মোঃ মিরাজ, মোঃ রিপন ও শাহরিয়ার তারেক। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম শুভ, সহ-প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আজাদ।কমিটির সদস্য হিসেবে আরও যুক্ত হয়েছেন মোঃ তানভীর, মোঃ ইসমাইল খাঁ ইতি, মোঃ ইমরান হোসেন, মোঃ সৌরভ, মোঃ খোকন, মোঃ আনোয়ার, ইমরান হোসেন, মোঃ নুরুল আলম বাবু ও মোঃ সামির।অন্যদিকে, সমাজের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ নুরজ্জামান, মোঃ মাহফুজ, মোঃ শাহ আলম, মোঃ ইদ্রিস হালদার, মোঃ খালেদুল ইসলাম, মোঃ বাবুল ইঞ্জিনিয়ার, মোঃ জসিম, শান্তি প্রিয় চাকমা ও প্রিয় জীবন চাকমা।কমিটির নেতৃবৃন্দ জানান, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সেই লক্ষ্যেই কলেজ গেইট এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, তরুণদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং মাদকবিরোধী প্রচারণা পরিচালনা করা হবে।

তারা আরও বলেন, সমাজের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় সচেতন মহল মনে করছে, কলেজ গেইট এলাকায় এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতে মাদক প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে গঠিত এই কমিটি সমাজে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রবণতা হ্রাস এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’ এই প্রত্যয় নিয়েই কলেজ গেইট এলাকার মাদক নির্মূল কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category