• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

মিঠামইনে উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কু’পি’য়ে হ’ত্যা

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন।

তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category