• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

মির্জাপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

মো,রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে একটি দল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নয়াপাড়া নগর ছাওয়ালী গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রোকনুজ্জামান (৩২) নামের এক ব্যক্তির নিজ বসতঘর থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

অপর অভিযানে একই ইউনিয়নের ভাতকুড়া গ্রামের পূর্বপাড়া এলাকায় একটি স-মিল সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রাসেল (৩৭) ও মনিরুজ্জামান বাবু (৪০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category