মৌলবীবাজারের রাজনগরের বানারাই গ্রামে নেশা করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে ঐ গ্রামের অয়েদ মিয়া নামে এক ব্যক্তি। নেশার প্রভাবে জমি দখলের ইন্দন, মারামারি, এলাকার মানুষের প্রতি অসাদাচরন ও জুলুমের অভিযোগও রয়েছে।
জানাযায়, কিছু দিন আগে অয়েদ মিয়া নেশাগ্রস্থ অবস্থায় এলাকার সালাম মিয়া নামে এক ব্যক্তিকে গালিগালাজ করে। সালাম মিয়া ইউপি সদস্য মাহবুবুর রহমানের নিকট বিচার প্রার্থী হয়। ইউপি সদস্য মাহবুবুর রহমান তার বিচার করতে অপারগতা প্রকাশ করেন ও পরামর্শদেন সরদারের নিকট বিচার প্রার্থী হতে। সরদার এই বিষয়ে অপারগতা প্রকাশ করলে সালাম মিয়া ৮ নং মনসুরনগর ইউপি সদস্যের মাধ্যমে চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থী হন। এসময় এলাকার ইয়াছিন মিয়া ও শাহীন মিয়া দুই ব্যক্তি বিচারের দায়ীত্ব নিলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন। নিরুপায় হয়ে সালাম মিয়া ৮ নং মনসুরনগর ইউপির গ্রাম আদালতে নালিশ করেন। এর জের ধরে অয়েদ মিয়া আক্রমন করে সালামের বাড়িতে। পরে গ্রাম আদালতের বিচারক চেয়ারম্যান জাহাঙ্গির আলম ও রুহুল মেম্বারের সামনে তার কৃতকর্মের ভুল স্বীকার করে। এদিকে ইউপি সদস্য মাহবুবুর রহমানের এবিষয় সংশ্লিষ্টতা আছে মনে করে ক্ষুব্ধ হয়। বিষয়টি কে কেন্দ্র করে অয়েদ মিয়ার তার চাচাত্ব ভাই রিপন মিয়া, মাসুক মিয়া ও তাদের স্ত্রী মিলে আতিকুর রহমানের ফসলি গাছ ও মোরগের ঘর ভেংঙ্গে ফেলার চেষ্টা করে। এ ব্যাপারে রাজনগর থানায় একটি মামলা হয়। পরবর্তীতে ১৯ জুলাই আদালতে হাজিরা দিয়ে এসে রিপন মিয়া, মাসুক মিয়া তাদের স্ত্রী মিলে আতিকুর রহমানের বাড়ির ফসলি গাছ কেটে ফেলে ও তাদের জমির উপর বেড়া দিয়ে দেয়। বাধা দিতে গেলে তাদেরে প্রানে হত্যার হুমকি দেয়। পুলিশের তদন্তে ঘটনার সত্যতার পাওয়ার কথা উল্লেখ করে রাজনগর থানা পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করেছে।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ভুক্তভোগী অনেকে ক্ষোভের সাথে বলেন, অয়েদ মিয়া ও তার চাচাত্ব ভাই রিপন মিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। অয়েদ মিয়া নেশা করে। মানুষের সাথে কারনে অকারনে ঝামেলা করে। কেহ তার ভয়ে প্রতিবাদ করতে চায়না।
এলাকার শাহজাহান বলেন, রিপন মিয়া ও মাসুক মিয়া আতিকুর রহমানের জায়গার উপর বেড়া দেওয়া ও ফসলি গাছ কাটা সহ জমির মালিকানা দাবী করা নিয়ে শালিস করার চেষ্টা করি। মাসুক ও রিপন মিয়া বিচার বসার আগে কি ভাবে শেষ করবো জানতে চায়। যদি তাদের মনের মতো হলে বিচারে বসবে। এধরনের শর্ত দিয়ে কখনও বিচার হয়না।
এলাকার, সালিসি ব্যক্তিত্ব জুবেদ মিয়া বলেন, আমরা শালিস করতে চেষ্টা করেছিলাম। বিপন মিয়া, মাসুক মিয়া শালিস মানতে চায়না। যে জমি নিয়ে বিরোধ এই জমির মালিক আতিকুর রহমান ও তার পরিবারবর্গ।
ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, প্রায় ৩/৪ বছর আগে তার অপকর্মের জন্য তাকে এলাকা থেকে বাড়ির লোকজন নিয়ে তাড়িয়ে দেই।এখন দেখা গেছে তার বোনের বাড়িতে সে থাকে।যে কাহারো মাধ্যমে সেটার সুষ্ঠু সমাধান আশা করছি।
৮ নং মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, অয়েদ মিয়ার উপর সালাম মিয়া গ্রাম আদালতে অভিযোগ করে। পরে তারা আপোসে মিমাংসা হয়। আতিকুর রহমানের জমির বিষয় নিয়ে মাসুক ও রিপন শলিসে বসতে রাজি হয়নি। পরে আমি তাদেরে আইনি ব্যবস্থায় যেতে বলেছি।