• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩

মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ ৩ জনের বজ্রপাতের মৃত্যু।
পরিবার সূত্রে জানা যায়, ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ ও কাবিল, এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া।
হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, কাবিল নামের এক জেলের মরদেহ হাওরের পানিতে তলিয়ে যায়। নিখোঁজ কাবিলের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নৌকা নিয়ে ছিলেন ওই তিন তরুণ। বেলা ১১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে তীব্র বজ্রপাত শুরু হলে সরাসরি তাদের নৌকার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত এস আই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ ৩ জনের বজ্রপাতের মৃত্যু হয়। ইতোমধ্যে সাব্বির ও হামিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কাবিল নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category