• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি খোরশেদ, সাম্পাদক বাবু পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি

মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি, জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জ্বালানি তেল ও গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ১১ দলীয় ঐক্য, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) রুবেল মাহমুদ। তিনি স্মারকলিপি যথাযথভাবে প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের ভোগান্তি দিন দিন বাড়লেও এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনঅসন্তোষ আরও বাড়বে। তাই জনগণের স্বার্থে অবিলম্বে এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।”
এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ১১ দফা দাবিসংবলিত একটি লিফলেট পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জানান, স্মারকলিপিতে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category