• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

রাঙ্গামাটিতে পুলিশের অ’ভিযান: ই’য়াবাসহ গ্রে’প্তার ৩

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ি এবং পূর্বের মামলার এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
​আজ ২১ মে (২০২৬) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালে মাদক কেনাবেচা এবং অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন।

রিজার্ভ বাজার এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ নিজাম উদ্দিন (২৭) এবং তবলছড়ি নিচের বাজার এলাকার মৃত হাফেজের ছেলে মোঃ ফোরকান (২৮)।
​গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তারা অনলাইনে নিষিদ্ধ জুয়ার সাথে জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে দুটি পৃথক নিয়মিত মামলা (মামলা নং-১৩ ও ১৪) রুজু করা হয়েছে।

​এদিকে একই অভিযানে কাঁঠালতলী লেকার্স রোড এলাকা থেকে সুজন আহম্মেদ (৩৮) নামের এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী এলাকার খায়ের আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, সুজন গত ১৪ মে কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মাদক মামলার (মামলা নং-১০) এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
​কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category