• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী

রাঙ্গামাটিতে পুলিশ মাস্টার প্যারেড, দায়িত্বশীলতায় এসপির আহ্বান

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহণ করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি সুসজ্জিত কন্টিনজেন্ট পুলিশ সুপারকে সালাম ও অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

​প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি তাদের সুশৃঙ্খল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘জিএস’ (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।​মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন।

এরপর তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত সরকারি পোশাক ও সরঞ্জামাদির সঠিক রক্ষণাবেক্ষণ যাচাইয়ের লক্ষ্যে ‘কীট প্যারেড’ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।​এই চোখধাঁধানো প্যারেড অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
​জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ)
​জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল)
​জনাব আসিফ ইমাম (অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল)।​জনাব মোঃ নুরুল আমীন (সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল)
​জনাব মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।​প্যারেডকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইন্স এলাকায় এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category