• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
Casualspin Casino Review for UK Players Considering Games, Payments and Support Blackjack House Edge Compared Across Rules, Tables and Betting Strategies দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই কুবি ছাত্রী ও তার মাকে হ’ত্যা’র দায়ে কবিরাজের মৃ/ত্যু/দ/ণ্ড পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

রাণীনগরে রাস্তায় পড়ে থাকা জয়নাল মা’রা গেছে

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় পড়ে থাকা জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

ওইদিন সকালে স্থানীয় লোকজন প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যায়।

পরে পরিচয় সনাক্ত হয়।মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তবে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন বলে জানাগেছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মৃত ব্যক্তির মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত‌ পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category