• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত

আল আমিন- রায়পুরা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউনো) মোঃ মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, যুবদল সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সোহরাব হোসেন, ব্যায়াম ল্যাবরেটরি স্কুল এর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মস্তফা খান, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে।
র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category