• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী

সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান স্বামীহারা নাদিরা

মো.বাদল মিয়া, বেলাবো( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

স্বামী মারা গেছেন প্রায় দুই মাস আগে। স্বামীহারা নাদিরা এখন দুটি নিষ্পাপ সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এই অসহায় মা ও তাঁর দুটি সন্তানের থাকার মতো নিজস্ব কোনো ঘর নেই। স্বামী মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীদের আশ্রয়ে দিন কাটছে তাঁদের।
প্রতিবেশীরা যখন যা সহযোগিতা করেন, তা দিয়েই কোনো রকমে চলে তাঁদের সংসার। কখনো খাবার জোটে, আবার কখনো অনাহারেই কাটাতে হয় দিন। দুটি অবুঝ শিশুকে নিয়ে নাদিরা ভাবি এই অসহায় জীবন সত্যিই হৃদয়বিদারক।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।
আপনার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন, নাদিরা ভাবির পরিবারটির পাশে দাঁড়ান। তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করার পাশাপাশি একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই করে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে এই অসহায় মা ও দুটি শিশুর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।

মানবিক মানুষদের প্রতি বিনীত অনুরোধ, নাদিরা ভাবি ও তাঁর দুটি সন্তানের পাশে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category