• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ

আরিফুল হক আরিফ, বিশেষ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা যুবদলের সভাপতি ত্যাগী নেতা সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, সিকদার শহিদুল ইসলাম লেলিন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এলাকায় তাঁর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, রাজনৈতিক আদর্শ এবং সর্বস্তরের মানুষের মাঝে বিপুল জনপ্রিয়তা দেখে একটি ঈর্ষান্বিত গোষ্ঠী তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরণের বানোয়াট তথ্য ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
​এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, “সিকদার শহিদুল ইসলাম লেলিন আমাদের আস্থা ও ভালোবাসার প্রতীক। তাঁর সততা, ত্যাগ ও আদর্শের রাজনীতিকে কোনো ভিত্তিহীন প্রোপাগান্ডা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। গোপালগঞ্জের সাধারণ মানুষ ও কর্মীরা রাজনৈতিক ষড়যন্ত্র চেনে এবং ইতিমধ্যেই এসব মিথ্যা অপপ্রচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”
​তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার চালিয়ে সিকদার শহিদুল ইসলাম লেলিনের জনপ্রিয়তায় ভাটা ফেলানো সম্ভব নয়। মিথ্যা ছড়িয়ে সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলেও সত্যের জয় অনিবার্য। ষড়যন্ত্রকারীদের এ ধরনের নোংরা মানসিকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার এবং ঐক্যবদ্ধভাবে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
​একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category