বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে চেকপোস্টে বাসে তল্লাশি: ৩১শত পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ২১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

‎শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের বাইপাস এলাকায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

‎র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মাধবপুর এলাকা থেকে এক নারী যাত্রীবাহী বাসে করে ইয়াবা বহন করে হবিগঞ্জ শহরের দিকে আসছেন।

‎এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে জেলখানা মোড় এলাকায় অবস্থান নেয় এবং পরে বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায়।

‎চেকপোস্টে একটি বাস থামিয়ে তল্লাশির সময় বাসে থাকা এক নারী দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর নারী পুলিশের মাধ্যমে দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার নারীর নাম মোছা. মুনজরা খাতুন (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা।

‎র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category