• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

হবিগঞ্জে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ, মজুরি ৫০০ টাকা করার দাবি

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ করেছেন শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চা-বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। চা শ্রমিক নেতা গীতা রানি কানুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে জাতীয় সংসদে উত্থাপিত মজুরি-সংক্রান্ত প্রস্তাব দ্রুত কার্যকর করা। তাঁদের ভাষ্য, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরিতে শ্রমিকদের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন।
এ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

বিক্ষোভে বক্তারা বলেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকেরা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ইউনিয়নের নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন।

কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বিক্ষোভকারীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category