• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষ’ণে’র অভিযোগে কাউছার ভূঁইয়া গ্রে’প্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. কাউছার ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের ভাষ্য, গত ২১ মে রাত আড়াইটার দিকে ওই নারী ঘর থেকে বের হলে কাউছার তাঁকে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে কাউছার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে গত ৪ জুলাই চুনারুঘাট থানায় মামলা করেন। মামলায় কাউছারকে একমাত্র আসামি করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আলীরাজাপুর বাজারে অভিযান চালিয়ে কাউছারকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার কাউছারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটির অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category