• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

হবিগঞ্জে ২ কোটি টাকার অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
‎
‎মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল। সকাল সাতটার দিকে সন্দেহজনক দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
‎
‎তল্লাশির সময় গাড়িগুলোর ককসিটের কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়। তবে জব্দকৃত এসব পোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
‎
‎বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে এসব রেনু পোনা দেশে আনা হয়েছিল। পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
‎
‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছের রেনু পোনা আমদানি স্থানীয় মৎস্যসম্পদের জন্যও হুমকি তৈরি করে।
‎
‎তিনি আরও বলেন, সীমান্তপথে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category